জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আইন কলেজগুলোর ফরম পূরণের ফি কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে প্রতি পত্রের ফি ছিল ৩০০ টাকা। ২০২৫ সালে তা বেড়ে ৭০০ টাকা এবং ২০২৬ সালে ১ হাজার ২০০ টাকা হয়েছে বলে দাবি করা হয়েছে।
৮টি পত্রের হিসাবে ২০২৬ সালে ফি দাঁড়ায় ৯ হাজার ৬০০ টাকা। অন্যান্য ফি যুক্ত হলে মোট ব্যয় ১৭ হাজার টাকার বেশি হতে পারে বলে শিক্ষার্থীদের দাবি।
শিক্ষার্থীদের দাবি, ফরম পূরণের ফি যৌক্তিক ও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণ করা হোক।
#জাতীয়বিশ্ববিদ্যালয় #আইনকলেজ #ফরমফিলাপ #ফরমপূরণেরফি #আইনশিক্ষার্থী #শিখননিউজ

