ঢাকাTuesday , 6 October 2026
  1. HSC
  2. HSC ফলাফল
  3. News
  4. SSC
  5. SSC ফলাফল
  6. উচ্চশিক্ষা
  7. উপবৃত্তি
  8. কলেজ
  9. কলেজ ভর্তি
  10. কারিগরি প্রতিষ্ঠান
  11. কারিগরি ভর্তি
  12. কারিগরি শিক্ষা
  13. ক্যাম্পাস সংবাদ
  14. ক্যারিয়ার
  15. ক্যারিয়ার গাইড
আজকের সর্বশেষ সবখবর

বীক্ষণ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন, দায়িত্বে নবী হোসেন ও সুষ্মিতা

shikhonnews
September 30, 2026 4:33 pm
Link Copied!



ময়মনসিংহ: ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প ‘বীক্ষণ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের জন্য নবী হোসেন লাদেনকে আহ্বায়ক এবং সুষ্মিতা সরকারকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে।

ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক জুবায়েদ ইবনে সাঈদ নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। একই সঙ্গে তিনি নতুন দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা জানান এবং আগামী তিন মাসে ‘বীক্ষণ’-এর কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

নবী হোসেন লাদেন দীর্ঘদিন ধরে ‘বীক্ষণ’-এর কার্যক্রমের সঙ্গে যুক্ত। পাঠচক্রের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের শুরুর দিক থেকেই তিনি এতে কাজ করছেন। পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতা, লেখালেখি ও আবৃত্তিচর্চার সঙ্গে যুক্ত।

যুগ্ম আহ্বায়ক সুষ্মিতা সরকারও ‘বীক্ষণ’-এর কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। নতুন কমিটিতে তাকে সংগঠনের কার্যক্রম পরিচালনায় নবী হোসেনের সঙ্গে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন শাহিদ আমিনি রুমি, প্রণয় কুমার বিশ্বাস, টিপু চৌধুরী, হাসান রাকিব, বিউটি দাস, জিসি দেবনাথ এবং স্নিগ্ধা ধর শিথিল।

সদস্যদের মধ্যে শাহিদ আমিনি রুমি কবি ও সাহিত্য অনুরাগী হিসেবে পরিচিত। প্রণয় কুমার বিশ্বাস পাঠক, লেখক ও প্রাবন্ধিক। টিপু চৌধুরী আবৃত্তিশিল্পী হিসেবে যুক্ত রয়েছেন। কবি ও সংবাদকর্মী হাসান রাকিবও কমিটিতে রয়েছেন।

এ ছাড়া বিউটি দাস নিয়মিত পাঠচক্রে কবিতা আবৃত্তিতে অংশ নেন। সদ্য সাবেক আহ্বায়ক জিসি দেবনাথ কবিতা লেখার পাশাপাশি ‘বীক্ষণ’-এর কার্যক্রমে সক্রিয় ছিলেন। স্নিগ্ধা ধর শিথিল কবিতা লেখা, আলোকচিত্র ও বাঁশিচর্চার সঙ্গে যুক্ত।

ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র ‘বীক্ষণ’ পাঠ, আলোচনা, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার একটি নিয়মিত আয়োজন হিসেবে পরিচালিত হয়ে আসছে।

নতুন কমিটির দায়িত্বকাল অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। এ সময়ে পাঠচক্রের নিয়মিত কার্যক্রম পরিচালনা ও সাংস্কৃতিক আয়োজনগুলো এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করবে কমিটি।