ঢাকাMonday , 5 October 2026
  1. HSC
  2. HSC ফলাফল
  3. News
  4. SSC
  5. SSC ফলাফল
  6. উচ্চশিক্ষা
  7. উপবৃত্তি
  8. কলেজ
  9. কলেজ ভর্তি
  10. কারিগরি প্রতিষ্ঠান
  11. কারিগরি ভর্তি
  12. কারিগরি শিক্ষা
  13. ক্যাম্পাস সংবাদ
  14. ক্যারিয়ার
  15. ক্যারিয়ার গাইড
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে ইমামের বাসায় দিনে-দুপুরে চুরি

Link Copied!




ময়মনসিংহের ত্রিশালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আফজাল হোসাইনের বাসায় দিনে-দুপুরে চুরির ঘটনা ঘটেছে।
রোববার দুপুরে পৌর শহরের কোর্ট ভবন এলাকায় মডেল মসজিদ সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে। চোরেরা টিনের বেড়া কেটে ঘরে ঢুকে দরজা-জানালা ভাঙচুর করে দুটি সিলিং ফ্যান, তৈজসপত্র ও প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখা টাকা নিয়ে যায়।
মাওলানা আফজাল হোসাইন জানান, এর আগেও একই বাসায় চুরি হয়েছিল এবং তিনি থানায় অভিযোগ করেছিলেন।
ত্রিশাল ইউএনও হাসনাত জাহান খান জানান, বিষয়টি তিনি থানার ওসিকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। থানার তদন্ত কর্মকর্তা গোলাম মোস্তফা রুবেল জানান, আগের অভিযোগটি তদন্তাধীন রয়েছে।