ময়মনসিংহ নগরীতে ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি অটোরিকশা চলাচল করায় প্রতিদিনই বাড়ছে যানজট। নগরীর প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দীর্ঘ সময় যানবাহনের ধীরগতি দেখা যাচ্ছে। এতে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী ও পথচারীরা। অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

