ঢাকাMonday , 5 October 2026
  1. HSC
  2. HSC ফলাফল
  3. News
  4. SSC
  5. SSC ফলাফল
  6. উচ্চশিক্ষা
  7. উপবৃত্তি
  8. কলেজ
  9. কলেজ ভর্তি
  10. কারিগরি প্রতিষ্ঠান
  11. কারিগরি ভর্তি
  12. কারিগরি শিক্ষা
  13. ক্যাম্পাস সংবাদ
  14. ক্যারিয়ার
  15. ক্যারিয়ার গাইড
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে শিক্ষার্থীদের মানববন্ধন

Link Copied!




জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের বিভিন্ন ফি বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি প্রথম পর্ব ও শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বিভিন্ন খাতে ফি বাড়ানো হয়েছে। এতে পরীক্ষার্থীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বর্ধিত ফি বহন করা কঠিন হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, উচ্চশিক্ষার সুযোগ সবার জন্য সহজলভ্য রাখতে পরীক্ষার ফি নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। অতিরিক্ত ফি নির্ধারণের ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যাওয়া ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আর্থিক সংকটে পড়তে পারেন বলেও তারা জানান।
মানববন্ধন থেকে শিক্ষার্থীরা এলএলবি পরীক্ষার বর্ধিত ফি পুনর্বিবেচনা করে সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেন তারা।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।