ঢাকাTuesday , 6 October 2026
  1. HSC
  2. HSC ফলাফল
  3. News
  4. SSC
  5. SSC ফলাফল
  6. উচ্চশিক্ষা
  7. উপবৃত্তি
  8. কলেজ
  9. কলেজ ভর্তি
  10. কারিগরি প্রতিষ্ঠান
  11. কারিগরি ভর্তি
  12. কারিগরি শিক্ষা
  13. ক্যাম্পাস সংবাদ
  14. ক্যারিয়ার
  15. ক্যারিয়ার গাইড
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Link Copied!



বাংলাদেশ যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় নগরীর মালগুদাম এলাকায় যুব ইউনিয়নের জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য শেখ বাহার মজুমদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, যুব ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সাজেদা বেগম সাজু, বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক ফাহমিদা ইয়াসমিন রুনা, সিপিবি ময়মনসিংহ জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রঞ্জিত সরকার এবং সিপিবি নগর কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন আহমেদ জুন।
এ ছাড়া বক্তব্য দেন যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক শায়লা শারমিন জেনী, প্রচার সম্পাদক আবু সাঈদ খান, সহ-সভাপতি বিশ্বজিৎ দে মিন্টু ও কোষাধ্যক্ষ রূপা সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুস সালেহীন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আমিন রুবেল।
আলোচনা সভায় সংগঠনের দীর্ঘ পথচলা, যুবসমাজের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী ও সাবেক নেতৃবৃন্দের অংশগ্রহণে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
শিখন নিউজ | ময়মনসিংহ