ঢাকাTuesday , 6 October 2026
  1. HSC
  2. HSC ফলাফল
  3. News
  4. SSC
  5. SSC ফলাফল
  6. উচ্চশিক্ষা
  7. উপবৃত্তি
  8. কলেজ
  9. কলেজ ভর্তি
  10. কারিগরি প্রতিষ্ঠান
  11. কারিগরি ভর্তি
  12. কারিগরি শিক্ষা
  13. ক্যাম্পাস সংবাদ
  14. ক্যারিয়ার
  15. ক্যারিয়ার গাইড
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষ উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা

shikhonnews
August 23, 2026 10:06 am
Link Copied!




নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন উপলক্ষে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ১২ আগস্ট ২০২৬ তারিখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন-২ অধিশাখা থেকে একটি কার্যবিবরণী পাঠানো হয়। এর ধারাবাহিকতায় গত ২০ আগস্ট শিশু কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকেও সংশ্লিষ্ট প্রধান শিক্ষক বরাবর এ বিষয়ে নির্দেশনা ও কার্যবিবরণী পাঠানো হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রেরিত কার্যবিবরণীতে প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কার্যবিবরণী অনুযায়ী, দেশব্যাপী প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা আয়োজনের আগে বিদ্যালয়গুলোর পরীক্ষা এবং প্রধানমন্ত্রীর গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার সময়সূচি যাচাই-বাছাই করা হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিজ নিজ মন্ত্রণালয়ের মাধ্যমে লিখিত প্রতিবেদন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবে।
এ ছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা আয়োজনের ব্যয় সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিজস্ব বাজেট থেকে বহন করা হবে। অন্যদিকে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় বাজেট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে।

সুষ্ঠুভাবে প্রতিযোগিতা আয়োজন ও সমন্বয়ের লক্ষ্যে কয়েকজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন—মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. সাইদুর রহমান ও তরফদার মো. আক্তার জামীল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মীর আব্দুল আউয়াল আল মেহেদী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব আইরীন ফারজানা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন যুগ্মসচিব।

নজরুল বর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার সঙ্গে পরিচিতি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।